মোঃ নজরুল ইসলাম
প্রকাশ : Sep 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

ট্রাকে বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা ও এসআইসহ নিহত ৩

যশোর-নড়াইল মহাসড়কের ভাঙ্গুড়া বাজারের কাছে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ও পুলিশের উপ-পরিদর্শকসহ তিনজন নিহত হয়েছেন। রোববার রাত ১১টার দিকে ঢাকা থেকে যশোরগামী যাত্রীবাহী নড়াইল এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নড়াইলের লোহাগাড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক নিক্কন আঢ্য (৩৫), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক আবু জাফর (৪০) ও যশোর সদরের বসুন্দিয়া গ্রামের আহমদ আলীর ছেলে আক্তার হোসেন (৪৮)। আবু জাফর যশোর সদরের ভেকুটিয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। পুলিশের উপ-পরিদর্শক নিক্কন যশোরের বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা পুকুরিয়া গ্রামের নিশিকান্ত আঢ্যর ছেলে।
নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, আবু জাফর ও আক্তার হোসেনের মরদেহ যশোর জেনারেল হাসপাতালে মর্গে রয়েছে। পুলিশ কর্মকর্তার মরদেহ নড়াইল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।
তিনি জানান, সোমবার নড়াইল পুলিশ লাইনসে শ্রদ্ধা নিবেদন শেষে নিক্কন আঢ্যের মরদেহ নেওয়া হবে তার গ্রামের বাড়ি যশোরের বাঘারপাড়ার পুকুরিয়া গ্রামে। সেখানে দুপুরের দিকে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
দুর্ঘটনার পর হতাহতদের স্বজনদের আহাজারি 
নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশের এসআই রবিউল আলম জানান, নড়াইল-যশোর মহাসড়কের ভাঙুড়া বাজার এলাকায় একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে যশোরগামী ‌‘নড়াইল এক্সপ্রেস’ এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের গ্লাস ভেঙে ট্রাকে থাকা বাঁশের সঙ্গে আঘাত লাগে। দুর্ঘটনার পরই ভাঙ্গুড়া বাজারের লোকজন আহতদের উদ্ধার করেন। বাসযাত্রী আক্তার হোসেনকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত আবু জাফর ও নিক্কন আঢ্যকে নেওয়া হয় যশোর জেনারেল হাসপাতালে। সেখান থেকে পুলিশ কর্মকর্তা নিক্কনকে ঢাকায় নেওয়ার পথে অবস্থার অবনতি ঘটে। পরে তাঁকে নড়াইল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তার।
নিক্কন আঢ্য’র বাবা নিশিকান্ত আঢ্য জানান, তার ছেলে মুন্সিগঞ্জে সাক্ষী দিতে গিয়েছিলেন। আদালতে সাক্ষ্য গ্রহণসহ শেষে তিনি কর্মস্থল নড়াইলে ফিরছিলেন। 
এছাড়া নিহত বাকি দু’জন একই বাসের যাত্রী হয়ে ঢাকা থেকে যাচ্ছিলেন যশোরে।  
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক জুবায়ের আহমেদ বলেন, আবু জাফরকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।
যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল বলেন, জাফর স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক। সংগঠনটির যশোর জেলার পূর্ণাঙ্গ কমিটি হলে তার গুরুত্বপূর্ণ পদে আসার সম্ভাবনা ছিল। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের মতো চাটার দল হওয়া যাবে না, নেতাকর্মীদের মির্জা

1

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

2

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

3

বিটিআরসির ভেতরে বৈঠক, বাইরে মোবাইল ব্যবসায়ীদের অবস্থান

4

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

5

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

6

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯০০

7

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

8

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

9

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

10

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

11

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

12

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

13

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

14

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

15

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

16

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

17

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

18

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

19

গেম খেলার ছলে শিখুন কিভাবে AI কে ভালোভাবে নির্দেশ দিবেন

20