মোঃ নজরুল ইসলাম
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিটিআরসির ভেতরে বৈঠক, বাইরে মোবাইল ব্যবসায়ীদের অবস্থান

পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও মোবাইল ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর মধ্যকার গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। 

সোমবার সকাল ১১টায় আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালকসহ কর্মকর্তারা এবং এমবিসিবির প্রতিনিধিদল উপস্থিত রয়েছেন।

বৈঠকের ভেতরে আলোচনা চললেও বিটিআরসি ভবনের সামনে জড়ো হয়েছেন শত শত মোবাইল ব্যবসায়ী। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ একাধিক দাবিতে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। 

ব্যবসায়ীদের অভিযোগ—এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন, আর লাভবান হবে কেবল একটি বিশেষ গোষ্ঠী। বাড়তি কর ও নিয়ন্ত্রণের কারণে গ্রাহক পর্যায়েও মোবাইল ফোনের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

এমবিসিবি নেতাদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সমাধান চান। তবে বিটিআরসি বলছে, অবৈধ হ্যান্ডসেট নিয়ন্ত্রণ, ভোক্তা নিরাপত্তা এবং ট্র্যাকিং ব্যবস্থায় স্বচ্ছতা আনতেই এনইআইআর বাস্তবায়ন জরুরি।

উভয় পক্ষের আলোচনায় কী সমঝোতা আসে—তা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অপেক্ষা ও উৎকণ্ঠা বাড়ছে।

এর আগে শনিবার সারা দেশের মোবাইল দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয় মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। রবিবার সকাল থেকেই তারা বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিলে আগারগাঁও এলাকায় যান চলাচলে তীব্র জট তৈরি হয়। পরে রাত পৌনে ৯টার দিকে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত করা হয়।

এদিকে জানা গেছে, এনইআইআর–সংক্রান্ত জটিলতা নিরসনে আগামীকাল অনুষ্ঠিত হবে একটি উচ্চপর্যায়ের যৌথ বৈঠক। এতে অর্থ উপদেষ্টা, এনবিআর চেয়ারম্যান, বাণিজ্য সচিব, মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং এমবিসিবি প্রতিনিধিরা অংশ নেবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান

1

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

2

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

3

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

4

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

5

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

6

কোরিয়ান ঝাল রামেন নুডলস রেসিপি | Ramen Noodles Recipe | Nood

7

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

8

আন্তর্জাতিক মানের ভোট করতে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ

9

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

10

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

13

বদলে যাওয়া ক্যাম্পাস

14

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

15

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

16

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

17

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

18

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

19

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

20