মোঃ নজরুল ইসলাম
প্রকাশ : Sep 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯০০

মুখপাত্র ইউসুফ হাম্মাদ বলেন, ‘আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে। তাই এই সংখ্যা ব্যাপক হারে পরিবর্তিত হতে পারে।’

তিনি বলেন, ভূমিকম্পের কারণে কিছু এলাকায় ভূমিধস হয়েছে এবং সড়ক বন্ধ হয়ে ছিল। সেগুলো পুনরায় চালু করা হয়েছে। বাকি রাস্তা খুব শিগগিরই খুলে দেওয়া হবে যাতে দুর্গম এলাকায়ও পৌঁছানো সম্ভব হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, গত রোববার আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্র ছিল আসাদাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

শক্তিশালী কম্পনে বহু গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পাহাড়ধসে একাধিক সড়ক বন্ধ হয়ে যাওয়ায় দুর্গম এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। উদ্ধারকাজ চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে আফগানিস্তানে এরকম ভয়াবহ ভূমিকম্পের ঘটনা এবারই প্রথম নয়। ভূমিকম্প-প্রবণ দেশটিতে প্রায়শই এমন প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে। এটি কয়েকটি ফল্ট লাইনের উপরে অবস্থিত যেখানে ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়। 

এর আগে ২০২৩ সালে পশ্চিম আফগানিস্তানে হেরাত শহরের কাছে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।  এতে কমপক্ষে ১৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। তার আগের বছর পূর্ব আফগানিস্তানে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। যার ফলে কমপক্ষে ১০০০ মানুষ মারা যায় এবং আরও ৩০০০ জন আহত হন।
ান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তিনি বলেছেন, দেশের প্রয়োজনে আরও কাজ করব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

1

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

2

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

3

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯০০

4

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

5

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

6

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

7

নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান

8

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

9

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

10

কোরিয়ান ঝাল রামেন নুডলস রেসিপি | Ramen Noodles Recipe | Nood

11

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

12

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

13

আওয়ামী লীগের মতো চাটার দল হওয়া যাবে না, নেতাকর্মীদের মির্জা

14

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

15

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

16

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

17

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

18

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

19

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

20